Home জাতীয় দুর্ঘটনা জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
দুর্ঘটনা

জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

Share
Share

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি


জামালপুরে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় সোহরাব হোসেন সরু (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে জামালপুর–টাঙ্গাইল মহাসড়কের বিনন্দের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন সরু বিনন্দের পাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, বিনন্দের পাড়া ঈদগাহ মাঠে একটি জানাজায় অংশ নিতে যাওয়ার সময় সোহরাব হোসেন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কিছু সময়ের জন্য জামালপুর–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি...

মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ

দেখতে দেখতে কেটে গেল একটি পুরো বছর, কিন্তু বিষাদ আর শোকের মেঘ...

শীতলক্ষ্যায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নদীতে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে নদীতে পড়ে ফায়ার...