Home আঞ্চলিক চাঁদপুরে ব্যাংকের টয়লেট থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়

চাঁদপুরে ব্যাংকের টয়লেট থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

Share
Share

চাঁদপুর শহরের সোনালী ব্যাংকের প্রধান শাখার টয়লেট থেকে মঙ্গল হরিজন (৫০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের চারতলা ভবনের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মঙ্গল হরিজন চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণখোলা সুইপার কলোনির বাসিন্দা।

ব্যাংক সূত্রে জানা গেছে, নিয়মিত কাজ শেষে রাত পর্যন্ত মঙ্গল বাড়ি না ফিরলে তার ছেলে অফিসে খোঁজ নিতে আসেন। তখন দায়িত্বরত দারোয়ান জানান, তিনি সম্ভবত বাড়ি গেছেন। পরে একাধিকবার খোঁজ নিতে আসলে দারোয়ান ব্যাংকের ভেতরে গিয়ে টয়লেটে মঙ্গলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গল হরিজনের মৃত্যু হৃদরোগে হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি ব্রিটেনের, অন্যদেরও অনীহা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান করলেও বৃটেন এবং অন্যান্য মিত্র দেশগুলো এ আহ্বানে সাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছে। টেলিগ্রাফের...

গার্ডিয়ানের বিশ্লেষণ-বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দ্রুত কৌশলগত প্রাধান্য বজায় রাখে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত...

Related Articles

তারেক রহমানের অনুপস্থিতিতে দায়িত্বে ফখরুল ও সালাহউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদ সংক্রান্ত দায়িত্ব কারা পালন করবেন, সে...

অশ্লীল ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনও আলাউদ্দিন ওএসডি

নোয়াখালীর হাতিয়া উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে...

ঈদে ঘরমুখী মানুষের চাপ : চন্দ্রায় তীব্র যানজট

ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র...

ঈদ বোনাস না পাওয়া ৩১ শতাংশ কারখানায় উদ্বেগ বাড়ছে

সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের অন্তত ৩১ শতাংশ...