Home জাতীয় অপরাধ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে

Share
Share

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের (DGFI) সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ট্রাইব্যুনালের নির্দেশে পরোয়ানাগুলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২টি সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে পরোয়ানাগুলো পাঠানো হয়। এর আগে, একই দিন ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল ও জেআইসি সেল সংক্রান্ত গুমের দুটি মামলার অভিযোগ আমলে নিয়ে এই ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুটি মামলায় মোট ১০টি অভিযোগ আনা হয়েছে—প্রতিটি মামলায় পাঁচটি করে। এর মধ্যে টিএফআই সেল সংক্রান্ত মামলায় ১৭ জন এবং জেআইসি সেল মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন সময় রাজনৈতিক বিরোধীদের গুম, নির্যাতন ও বেআইনি আটক অভিযানে জড়িত ছিলেন।

চিফ প্রসিকিউটর আরও জানান, আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর থেকে আসামিদের কেউই তাদের পদে বহাল থাকবেন না। আইন অনুযায়ী, এই মুহূর্ত থেকে তারা কার্যত বরখাস্ত বলে গণ্য হবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে ‘মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন অভিযানে থাকা জাহাজে হামলা হলে ইরান-কে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি দিয়েছেন। Fox News-এ দেওয়া এক সাক্ষাৎকারে...

শিগগিরই স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা, আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা শিগগিরই স্বাভাবিক করতে পারে বলে আশা করা হচ্ছে। সোমবার (৪...

Related Articles

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ আসামি লামিনের রিমান্ড কত দিনের?

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায়...

দেশে পৌঁঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

দেশের শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের মাইলফলক অর্জিত হলো।...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...