Home জাতীয় চরমনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেইমান- এ্যানি
জাতীয়রাজনীতি

চরমনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেইমান- এ্যানি

Share
Share

সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে চরমনাই পীরকে ভণ্ড এবং জামায়াতে ইসলামীকে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (২২ সেপ্টেম্বর) আউটার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এ্যানি বলেন, বিগত ১৭ বছর ধরে ইসলামী আন্দোলন বিভিন্ন সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। ২০১৪, ২০১৮ ও
২০২৪ সালের নির্বাচনসহ বিভিন্ন সময়ে চরমনাই পীর ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে কাজ করেছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীও অতীতের নির্বাচনে বিভিন্নভাবে দেশকে বিভক্ত ও সরকারের সুবিধার্থে কাজ করেছে, তাই তাদের জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত করা যায়।

তিনি যুক্তি দেন, ইসলামী দলগুলো এখনো মিটিং ও মিছিলে অংশ নিয়ে নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে। এই পরিস্থিতি রুখতে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। এ্যানি সম্মেলনে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি জানান, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করা হবে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে সকল গুম-খুনের বিচার কার্যকর করা হবে।

সম্মেলনের সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্যাহ। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইঞা, বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আশ্রাফ উদ্দিন নিজান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে শোরুম ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...