Home সাম্প্রতিক গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাম্প্রতিক

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Share
Share

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন এবং প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে নাগরিক অধিকার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গুমের ঘটনায় ক্ষতিপূরণ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং তদন্তকারী সংস্থার জবাবদিহি নিশ্চিতের বিষয়গুলো যথাযথভাবে আইনে রাখা হয়নি। তার অভিযোগ, নাগরিকদের অধিকার রক্ষার নামে এমন একটি আইন করা হয়েছে, যা তাদের অধিকার খর্ব করতে পারে।

প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, সাইবার নিরাপত্তার জন্য আইন প্রয়োজন হলেও এর প্রয়োগকারী সংস্থার জবাবদিহি, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। বর্তমান প্রস্তাবে এসব বিষয়ের যথেষ্ট নিশ্চয়তা তিনি দেখছেন না বলে মন্তব্য করেন।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জনগণের উদ্বেগ ও অধিকারকে গুরুত্ব না দিয়ে এমন আইন করা হচ্ছে, যা নাগরিক অধিকার খর্ব করতে পারে।

সরকারকে সতর্ক করে এনসিপির এই নেতা বলেন, গুমের আইন সংশোধন করতে হবে এবং সাইবার সিকিউরিটি আইন এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে। সংসদে এসব বিষয়ে সমাধান না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে ফয়সালা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী গঠন নিয়েও সরকারের সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, র‍্যাবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও নতুন নামে একই ধরনের কাঠামো রাখা হয়েছে। র‍্যাবের বিরুদ্ধে অভিযোগের জন্য দায়ীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিক তলব

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয়

  দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. সরোয়ার হোসেন...

Related Articles

সাপের কামড়ে ওঝার মৃ/ত্যু

ফরিদপুরের সদরপুরে দাঁড়াশ সাপ ভেবে কালাচ ধরতে গিয়ে দংশনের শিকার হয়ে আলমগীর...

শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর...

ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ রেখেছে বাংলাদেশ, আঘাত হানবে কবে?

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। উত্তর আন্দামান সাগর...

মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুলের দায়িত্ব নিলেন আলিয়া-রণবীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ...