Home আন্তর্জাতিক গাজা ইস্যুতে নিরস্ত্রীকরণ নয় সেনা প্রত্যাহার চায় হামাস
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

গাজা ইস্যুতে নিরস্ত্রীকরণ নয় সেনা প্রত্যাহার চায় হামাস

Share
Share

গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসানের গ্যারান্টি ছাড়া নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

রোববার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির সশস্ত্র শাখা ইজ্জাদিন আল-কাসাম ব্রিগেডস-এর মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘তারা অস্ত্র ছাড়বে না।’ তিনি দাবি করেন, হামাসকে নিরস্ত্র করার দাবি আসলে ইসরায়েলের চলমান হামলা অব্যাহত রাখার একটি কৌশল।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ পরিকল্পনার আওতায় হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনায় আসে। সম্প্রতি কায়রোতে মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকেও বিষয়টি উত্থাপন করা হয়। তবে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির সব শর্ত বাস্তবায়ন, ইসরায়েলি হামলা বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে।

সংগঠনটি অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে এবং গাজার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান হলো— হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হলে তারা সেনা প্রত্যাহারে রাজি নয়। ফলে দুই পক্ষের এই বিপরীত অবস্থানের কারণে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

আবু উবাইদা আরও বলেন, ‘পরিকল্পনার প্রথম ধাপ পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অস্ত্রের বিষয়ে কোনো আলোচনা হবে না।’ তিনি সতর্ক করে দেন, এই বিষয়টি জোরপূর্বক বা অমার্জিতভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রস্তাবিত ২০ দফা গাজা পরিকল্পনার অন্যতম শর্ত হিসেবে হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টি সামনে এসেছে। তবে হামাসের সর্বশেষ অবস্থান এই পরিকল্পনার বাস্তবায়নকে জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতিতে গাজায় হতাহতের ঘটনাও অব্যাহত রয়েছে। রোববার ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে। গাজা সিটির শেজাইয়া এলাকা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসসহ বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

এদিকে লেবাননে ইসরায়েলের নতুন হামলারও নিন্দা জানিয়েছেন আবু উবাইদা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেওয়ায় ইরান, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের প্রশংসা করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান অচলাবস্থার কারণে গাজা পরিস্থিতির দ্রুত সমাধান অনিশ্চিত হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার আশঙ্কা আরও জোরালো হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর...

গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা

দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে...

Related Articles

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ: পাল্টাপাল্টি ৫০% শুল্ক, বাড়ছে উত্তেজনা

উত্তর আমেরিকার দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হয়েছে।...

ট্রাম্পের ছেলেকে হত্যার পরিকল্পনা ইরানের, ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্রমাগত প্রাণনাশের হুমকি...

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়’: ভারতীয় হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাকবিধির সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত হেডস্কার্ফ...

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশি তরুণ পংকজ তালুকদার 

বাংলাদেশের সিলেট অঞ্চলের অদম্য তরুণ পংকজ তালুকদার কঠোর ও কঠিন সামরিক প্রশিক্ষণ...