Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৩১ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৩১ ফিলিস্তিনি

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনে আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১০০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। একই সময় আহত হয়েছেন আরও ৫১৩ জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, কিন্তু ইসরায়েলি অবরোধ ও চলমান হামলার কারণে সেগুলো উদ্ধার সম্ভব হচ্ছে না।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত ও ৩৮৮ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৮৩৮ জন এবং আহত হয়েছেন ১৩ হাজার ৪০৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, এর মধ্যে শিশু ১০৩ জন। মূলত ক্রমেই গভীর হচ্ছে গাজার মানবিক বিপর্যয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ ইসরায়েল পুনরায় বড় ধরনের হামলা শুরু করার পর এখন পর্যন্ত ১০ হাজার ৭৮ জন নিহত এবং ৪২ হাজার ৪৭ জন আহত হয়েছেন। এই অভিযান জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে পরিচালিত হয়।

এদিকে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঠোর অনুশীলন নাকি বিশেষ ডায়েট-হাকিমির ফিটনেসের রহস্য কী?

মাঠের ডান প্রান্ত দিয়ে বল পায়ে ছুটে চলার সময় প্রতিপক্ষের ডিফেন্ডারদের প্রায় অসহায় দেখায়। গতি, ক্ষিপ্রতা ও আক্রমণাত্মক ফুটবলশৈলী দিয়ে বিশ্ব ফুটবলে নিজেকে...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন...

Related Articles

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...