Home আঞ্চলিক গাছে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল যুবকের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাছে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল যুবকের

Share
Share

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কুকুরকে বাঁচাতে গিয়ে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মুক্তার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের বাসিন্দা ।

জানা যায়, সকালে ইজিবাইকে যশোর যাচ্ছিলেন মুক্তার হোসেনসহ কয়েকজন। পথে হঠাৎ একটি কুকুর রাস্তার ওপর চলে এলে ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে মুক্তার গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ–পরিদর্শক (এসআই) তকিবুর রহমান বলেন—“পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং সেগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান...

Related Articles

ডিউটিরত অবস্থায় হবিগঞ্জে পুলিশ সদস্যের মৃত্যু

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার...

সিলেটের জৈন্তাপুরে অভিযান, মৃত গরুর মাংস বিক্রয়ের অভিযোগ

সিলেটের জৈন্তাপুর উপজেলা-এর হরিপুর বাজারে এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে মৃত গরুর মাংস...

সিলেট সিটি কর্পোরেশনের সব সড়ক ‘এ’ গ্রেডে করার আশ্বাস

সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত করার ঘোষণা দিয়েছেন...

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল–মোশাররফ

দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম প্রায়...