Home আঞ্চলিক চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্র নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্র নিহত

Share
Share

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র আর টি রাশেদ নিহত হয়েছেন। ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত রাশেদ কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে এবং রাঙ্গামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, একজন নিহতের ঘটনা সত্য। তিন-চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের টিম সেখানে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয় রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, রাশেদ ও তিন সহযাত্রী অটোরিকশায় করে রাউজানের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ছাইরীবাজারের দিকে চলন্ত চাঁদের গাড়িকে ধাক্কা দিলে, ট্রাকটি উল্টো দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এর ফলে কলেজছাত্র রাশেদ ঘটনাস্থলেই মারা যান। বাকি তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা কয়েক হাজার জেলে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে...

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

Related Articles

সলঙ্গায় অভিযানে ১১ নারী আটক, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিশেষ অভিযানে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে...

ভরা মৌসুমেও বাগেরহাটে ইলিশের আকাল, সংকটে জেলে ও মৎস্য খাত

ভরা মৌসুম চললেও উপকূলীয় জেলা বাগেরহাটে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বৈরী আবহাওয়া,...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন অনিয়মিত...

চট্টগ্রামে রেললাইন তলিয়ে এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

টানা ভারি বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রেল চলাচলেও বিঘ্ন...