Home জাতীয় অপরাধ গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাইবান্ধায় দুলাভাইকে পিটিয়ে হত্যা, দুই শ্যালক পলাতক

Share
Share

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই শ্যালকের হাতে নিহত হয়েছেন দুলাভাই মোজাহার আলী বেপারী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর থানার ওসি মো. শাহীনুর তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার সন্ধ্যায় উপজেলার প্রধান বাজারের ব্যাপারী পাড়া গ্রামে ঘটেছে। নিহত মোজাহার আলী বেপারী গিদার ইউনিয়নের বাজার এলাকার মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২৫ বছর আগে মোজাহার আলী তার শ্বশুর থেকে ২৪ শতক জমি কিনেছিলেন। শ্বশুরের মৃত্যু হওয়ার আগে জমির দলিল তৈরি হয়নি। মোজাহার আলী সম্প্রতি জমিটি দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের কাছে দলিল করাতে চাইলে তারা নানা অজুহাত দেখাতে থাকেন।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডা একধাপে লাঠিপেটার ঘটনা রূপ নেয়। লুৎফর রহমান ও নবীর হোসেন মোজাহার আলীকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে দুই শ্যালক পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মীয় অনুশাসন মেনে ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশের

  ডায়াবেটিস প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাসেবা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। জনস্বাস্থ্য সুরক্ষায় ধর্মীয় নেতাদের আরও...

ইয়াসিন বুনুকে নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি, সম্পর্কের গুঞ্জনে নতুন আলোচনা

  মরক্কোর জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। সম্প্রতি প্রথমবারের...

Related Articles

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই রাজধানীর জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের...

পরিচালনা পর্ষদ নেই ছয় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, থমকে নতুন প্রশিক্ষণ কার্যক্রম

দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতে পরিচালনা পর্ষদ...

২৫ বছরের সম্পর্কের টানে কর্মীর বাড়িতে সৌদি কফিল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সৌদি আরবপ্রবাসী এক বাংলাদেশির বাড়িতে বেড়াতে এসেছেন তাঁর সৌদি...