Home জাতীয় খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, সপ্তাহব্যাপী হাসপাতালে থাকার পরামর্শ
জাতীয়বিএনপি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, সপ্তাহব্যাপী হাসপাতালে থাকার পরামর্শ

Share
Share

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান, এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। সোমবার (২৪ নভেম্বর) রাতে ডা. শাহাবুদ্দিন জানান, “ম্যাডাম আগের তুলনায় কিছুটা ভালো আছেন। আমি সার্বক্ষণিক তার সঙ্গেই হাসপাতালে অবস্থান করছি।”

এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ডের আরেক সদস্য সোমবার সন্ধ্যায় জানান, খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তার বিদ্যমান মাল্টি ডিজিস জটিলতাও কিছুটা বেড়েছে। বয়সজনিত ঝুঁকির কারণে সব চিকিৎসা একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসকরা জানান, বিভিন্ন পরীক্ষার রিপোর্টে ভালো ও খারাপ—উভয় ধরনের ফল পাওয়া গেছে। সার্বিক অবস্থার উন্নতির জন্য অন্তত এক সপ্তাহ বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিজ ঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর অভিযোগ, তদন্তে পুলিশ

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দ গ্রামের ফকিরবাড়ী এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করার...

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শিক্ষকদের আর্থিক অবস্থার...

Related Articles

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডা. শফিকুর রহমান, পানিতে নেমে খোঁজ নিলেন ক্ষতিগ্রস্তদের

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত গুনাগরি এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন...

‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 

মন্ত্রিসভা ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার...

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময়...

দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬...