Home আন্তর্জাতিক খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির গভীর শোক প্রকাশ
আন্তর্জাতিকজাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির গভীর শোক প্রকাশ

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।

পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।”

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।”

নিজের ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরে নরেন্দ্র মোদি লেখেন, “ঢাকায় ২০১৫ সালে তাঁর সঙ্গে আমার সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে বলে আমরা আশা করি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেন। তাঁর মৃত্যুতে প্রতিবেশী দেশ ভারতসহ আন্তর্জাতিক অঙ্গন থেকেও একের পর এক শোকবার্তা আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজহারীর ডিপফেক ভিডিও বানিয়ে প্রতারণা: ২ যুবকের ২ দিনের রিমান্ড

ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি এবং ভুয়া পণ্যের প্রচারের মাধ্যমে প্রতারণার অভিযোগে দায়ের করা...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের ড্রোন, উদ্ধার করল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে পড়ে গেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে এ...

Related Articles

কেন প্রথম স্ত্রীর গর্ভাবস্থায় দ্বিতীয় বিয়ে, ব্যাখ্যা দিলেন মাদানী

দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন...

সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আইন, ২০০৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দুই...

মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশের কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসায় মাঠ পর্যায়...

দক্ষিণ লেবাননে বিস্ফোরক ড্রোন হামলা: ৪ ইসরায়েলি সেনা গুরুতর আহত

দক্ষিণ লেবাননে শক্তিশালী বিস্ফোরক ভর্তি ড্রোন (Explosive Drone) হামলায় চারজন ইসরায়েলি সেনা...