Home জাতীয় অপরাধ ক্যাম্পাসে জোবায়েদের মরদেহ, বাদ জোহর জানাজা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ক্যাম্পাসে জোবায়েদের মরদেহ, বাদ জোহর জানাজা

Share
Share

ময়নাতদন্ত শেষে ফ্রিজিং গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়েছে ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের মরদেহ।

সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জোবায়েদের সহপাঠীরা জানান, জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতে আহত হন জোবায়েদ। রক্তাক্ত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে তিনি তিনতলায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্পেন–সৌদি ম্যাচে পতাকা প্রদর্শনে ব্যতিক্রমী সিদ্ধান্ত ফিফার

স্পেন ও সৌদি আরবের ম্যাচের আগে জাতীয় পতাকা প্রদর্শনের প্রচলিত প্রটোকলে পরিবর্তন এনেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা ধর্মীয় বাণীর প্রতি সম্মান...

মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা

বিশ্ব বাবা দিবসে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। রোববার...

Related Articles

রাস্তায় ঘুরে ঘুরে স্যান্ডেল বিক্রি করে জীবিকা চালান হাসেম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় প্রতিদিনই দেখা মেলে ভ্যানভর্তি...

বুধবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য খাগড়াছড়ির কয়েকটি এলাকায় আগামীকাল...

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০ ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ, আটক ১

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ টিপু...

টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পালকি বাস, আহত ৪

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার থেকে টেকনাফগামী একটি পালকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে...