Home জাতীয় অপরাধ কুষ্টিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুষ্টিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

Share
Share

কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুসা ওই গ্রামের মৃত আকবর মণ্ডলের ছেলে। স্থানীয়দের ধারণা, ভ্যান চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে নিহতের পরিবার বলছে, এটি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যা।

নিহতের মেয়ে শিখা বলেন, “ভ্যান চুরির জন্য কেউ এমনভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার কারণেই বাবাকে খুন করা হয়েছে।” ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান জানান, “নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ভ্যানটি চুরি হয়নি, তাই বিষয়টি শুধুমাত্র চুরির ঘটনা নয়। আমরা তদন্ত করছি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...