Home জাতীয় অপরাধ আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন- আফ্রিদি
অপরাধআইন-বিচারজাতীয়

আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন- আফ্রিদি

Share
Share

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২০ অক্টোবর) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

আদালত কক্ষে নেওয়ার সময় তৌহিদ আফ্রিদি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন।” তিনি তখন হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিহিত অবস্থায় ছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই ‘ আন্দোলন’-এর সময় মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় নামে এক তরুণের ওপর হামলা চালানো হয়। তার দুই চোখ অন্ধ হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। আহত দুর্জয়কে রাস্তায় ফেলে দেওয়ার পর পথচারীরা উদ্ধার করে এ এম জেড হাসপাতালে নিয়ে যান। পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়।

২০ নভেম্বর ২০২৪, দুর্জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নাম উল্লেখ করে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। এই মামলায় তদন্ত কর্মকর্তা এসআই গোলাম কিবরিয়া খান সোমবার গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।...

আমি ধর্ষক নই : ট্র্যাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে গুলির ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীর ম্যানিফেস্টো নিয়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট...

Related Articles

ঢাকা আইনজীবী সমিতিতে ডিজিটাল চাঁদা পরিশোধ চালু

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতি-তে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে চাঁদা পরিশোধের...

অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘ইন্টারঅ্যাক্টিভ কেয়ার’-এর সিইও গ্রেপ্তার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইন্টারঅ্যাক্টিভ কেয়ার’-এর...

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি

আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন...

ঢাবির শাহনেওয়াজ হলের সামনে গুলির ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

ঢাবির হলের সামনে গুলি নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ধারণা করা...