Home আঞ্চলিক কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ
আঞ্চলিকজাতীয়

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

Share
Share

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার সূর্যোদয় পয়েন্টে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট ও লাল রঙের শার্ট।

নৌপুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন,“স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গঙ্গামতি চরের কাছ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে ভেসে এসে তীরে আটকে গেছে।”

স্থানীয় দোকান ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, “সকালে দোকান খুলতে গিয়ে দেখি সৈকতের ধারে মরদেহটি ভেসে আছে। পরে পুলিশে খবর দিই।”

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন,“গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি কয়েক দিন আগে সাগরে পড়ে বা নিখোঁজ হওয়ার পর ভেসে এসেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ , কোনো সমস্যা নেই: ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া নানা জল্পনা–কল্পনা নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির সরকার জানিয়েছে, তিনি...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলের...

Related Articles

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...