Home সাম্প্রতিক কুমিল্লায় ট্রাকচালককে চার টুকরো করে খালে ফেলার অভিযোগে দম্পতি গ্রেপ্তার
সাম্প্রতিক

কুমিল্লায় ট্রাকচালককে চার টুকরো করে খালে ফেলার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

Share
Share

কুমিল্লার তিতাস উপজেলায় নজরুল ইসলাম ভূইয়া (৩৫) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করে মরদেহ চার টুকরো করে খালে ফেলার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার মজিদপুর এলাকায় নিজ বাড়ি থেকে অটোরিকশাচালক মোহাম্মদ হোসেন (৩২) ও তার স্ত্রী স্মৃতি আক্তার (২৭) কে আটক করা হয়।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ জানান, নিহত নজরুল ইসলাম ভূইয়া মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রামের হানিফ ভূইয়ার ছেলে। গত ৬ আগস্ট রাতে তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজি করেও কোন খবর না পেয়ে তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ নজরুলের সর্বশেষ ফোনালাপের তথ্য বিশ্লেষণ করে স্মৃতি আক্তারের নম্বর শনাক্ত করে এবং স্বামীসহ তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে দম্পতি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তাদের বর্ণনায় জানা যায়, নজরুল প্রায়ই স্মৃতি আক্তারকে উত্ত্যক্ত করতেন এবং অশোভন প্রস্তাব দিতেন। বিষয়টি স্বামী ‘হোসেনকে’ জানালে তারা দুজন মিলে হত্যার পরিকল্পনা করেন। ৮ আগস্ট রাতে নজরুলকে ফোনে ডেকে এনে ঘরে প্রবেশের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এরপর মরদেহ চার টুকরো করে চারটি বস্তায় ভরে পাশের খালে ফেলে দেওয়া হয়।

রোববার বিকেলে দম্পতির দেওয়া তথ্য অনুযায়ী মজিদপুর গ্রামের উত্তর পাশের খাল থেকে স্থানীয় জেলেদের সহায়তায় মরদেহের খণ্ডিত দুই হাত উদ্ধার করা হয়। মরদেহের অন্যান্য অংশ উদ্ধারে ডুবুরি তল্লাশি চালাচ্ছে।

ওসি শহিদ উল্লাহ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”  স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হত্যার পেছনের পুরো উদ্দেশ্য ও অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদি আরবের তায়েফসহ ৩ শহরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর লক্ষ্য করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির তায়েফ,...

১৮ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থানরত ২১ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

বাংলাদেশে রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা আগামী ১৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে...

Related Articles

রাজিবপুরে বিট পুলিশিং সভা, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

  মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, বাল্যবিবাহ ও কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে...

সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আতঙ্কে দ্রুত নামতে গিয়ে সিঁড়ি...

গুলশানে আওয়ামী লীগের বিতর্কিত মিছিলের ৫ দিন পর ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও...

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...