Home জাতীয় অপরাধ কিশোরগঞ্জে পিতাকে হত্যা, নারায়ণগঞ্জ থেকে ছেলেকে গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কিশোরগঞ্জে পিতাকে হত্যা, নারায়ণগঞ্জ থেকে ছেলেকে গ্রেফতার

Share
Share

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পিতাকে হত্যার মামলায় প্রধান আসামি মো. আব্দুল আওয়াল ওরফে বাদল (৪২)–কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি জানান।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল স্বভাবের ছিলেন। পারিবারিক কলহের কারণে তিনি প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে তিন মাস আগে স্ত্রী, তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে বাদল তার পিতা আ. মালেকের ওপর চাপ দিতে থাকেন যেন তিনি স্ত্রী-সন্তানদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। গত ১৬ অক্টোবর বিকেলে বাদল পিতাকে হুমকি দেন—স্ত্রীকে ফিরিয়ে না আনলে তিনি তাকে খুন করবেন।

পরদিন (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বাদল ছোট ভাই খোকন মিয়ার ঘরে প্রবেশ করে পিতা আ. মালেকের বুকে ছুরি দিয়ে আঘাত করেন এবং পালিয়ে যান। গুরুতর আহত মালেককে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব জানায়, মামলা হওয়ার পর থেকেই বাদল পলাতক ছিলেন। ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়।

এরপর র‌্যাব-১৪ (কিশোরগঞ্জ) ও র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর যৌথ অভিযানে ২২ অক্টোবর বিকেল ৪টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...