Home সাম্প্রতিক কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ
সাম্প্রতিক

কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ

Share
Share

রাজধানীর ভাটারায় প্রাইভেটকারে আগুন দেওয়ার মামলায় কারাগারে থাকা সাবেক মেজর মো. সাদিকুল হক কীভাবে ওই ঘটনায় জড়িত হলেন, তার ব্যাখ্যা আদালতে দিয়েছে ভাটারা থানা-পুলিশ।

রোববার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে লিখিত ব্যাখ্যা দেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. চাঁদ আলী।

পুলিশের লিখিত ব্যাখ্যায় বলা হয়, তদন্তে সাদিকুল হকের সঙ্গে গাড়িতে আগুন দেওয়ার ঘটনার ‘প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার’ তথ্য পাওয়া গেছে। তিনি কারাগারে থাকলেও এর আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে গোপন সভা, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের দাবি, এসব সভায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হতো। সাদিকুল এসব কার্যক্রমে প্রধান প্রশিক্ষক ও ‘কানেক্টর’ হিসেবে ভূমিকা পালন করেন বলেও পুলিশের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও দাবি করেছে, সাদিকুলের পূর্বের নির্দেশনা, অর্থায়ন ও মদদে পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পরবর্তী সময়ে বাদীর গাড়িতে আগুন দেওয়া হয়। এ কারণে মামলায় তাঁর সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ৭ আগস্ট ভাটারা থানার এসআই চাঁদ আলী বসুন্ধরা এলাকায় প্রাইভেটকার পোড়ানোর মামলায় সাদিকুলকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গাড়িটিতে আগুন দেওয়া হয়।

তবে শুনানিতে সাদিকুলের আইনজীবী এইচ এম আল-আমিন প্রশ্ন তোলেন, ঘটনার সময় তাঁর মক্কেল কারাগারে ছিলেন। কারাগারে থেকে তিনি কীভাবে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত হলেন?

এর পরিপ্রেক্ষিতে আদালত পুলিশকে সাদিকুলের সম্পৃক্ততার বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। রোববার পুলিশ সেই লিখিত ব্যাখ্যা জমা দেয়। ব্যাখ্যাটি পড়ে আদালত এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশনের এসআই কামাল হোসেন।

সাদিকুল এর আগে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। ২০২৪ সালের ২৯ অক্টোবর একটি সামরিক আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এদিকে ২০২৫ সালের ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সাদিকুলকে আটক করে সেনা হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

;