রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনটি নাশকতা নাকি অন্য কোনো কারণে লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, কে বা কারা বগিটিতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্টেশন সূত্র জানায়, প্রতিদিনের মতো রাত ১০টা ১৫ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল হাওর এক্সপ্রেসের। এজন্য ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষমাণ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ট্রেনের একটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় প্ল্যাটফর্ম এলাকা ছেয়ে যায়। আগুন পাশের একটি বগিতেও ছড়িয়ে পড়তে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, ‘২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে কে বা কারা আগুন দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।’
এদিকে খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি এবং ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের একদিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিন নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক...
ByDesk ReportSeptember 19, 2026কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের একদিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল...
ByDesk ReportSeptember 19, 2026আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড়...
ByDesk ReportSeptember 20, 2026সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের...
ByDesk ReportSeptember 20, 2026ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূকে নিজের স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির...
ByDesk ReportSeptember 20, 2026রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...
ByDesk ReportSeptember 20, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment