Home সাম্প্রতিক এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
সাম্প্রতিক

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

Share
Share

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সম্প্রতি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এমপি জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এরপর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ এবং ঘটনার আগে ফ্ল্যাটে কী ঘটেছিল, তা তদন্ত করছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা জোরদার ও গ্যাস সংকট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। নব্য...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলা, চরম উত্তেজনা

ইয়েমেনে যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত একাধিক কৌশলগত এলাকায় সৌদি জোট অন্তত ২৬টি বিমান...

Related Articles

যেভাবে উদ্ধার হলো এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, জানাল পুলিশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯)...

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ...

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার দুপুরে...

বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতীমের মা

‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমি কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি...