ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূকে নিজের স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল পৌরশহরের রোগনির্ণয় ও চিকিৎসাপাড়া হিসেবে পরিচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল থেকে শুরু হওয়া এ ঘটনা চলে রাত পর্যন্ত।
জানা যায়, উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের ওই গৃহবধূ চিকিৎসক দেখাতে নান্দাইল শহরের রিতা প্যাথলজিতে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার প্রবাসী আবু হানিফ। তিনি নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন।
পরে খবর পেয়ে মো. শরীফ নামে আরেক ব্যক্তি সেখানে আসেন। তিনিও ওই নারীকে নিজের স্ত্রী দাবি করেন এবং বিয়ের কাবিননামা দেখান।
এ সময় শরীফ তার লোকজন নিয়ে আবু হানিফকে আটকে রাখেন। দুজনের মধ্যে এক দফা হাতাহাতিও হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আবু হানিফকে রিতা প্যাথলজির একটি কক্ষে আটকে রাখা হয় বলে জানা গেছে।
শরীফের দাবি, বিয়ের পর তিনি চাকরি থেকে উপার্জিত অর্থ স্ত্রীকে দিয়েছেন। তবে বর্তমানে ওই নারী তাকে তালাক দেওয়ার দাবি করছেন এবং অন্য একজনকে স্বামী হিসেবে পরিচয় দিচ্ছেন। তার অভিযোগ, গোপনে দ্বিতীয় বিয়ে ও তার উপার্জিত অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।
তবে শরীফের অভিযোগ অস্বীকার করেছেন ওই গৃহবধূ ও তার বাবা আবদুল কাইয়ুম। তিনি বলেন, তার মেয়ে কোর্টের এফিডেভিটের মাধ্যমে শরীফকে তালাক দিয়েছেন এবং ওই কাগজ শরীফের কাছেও পাঠানো হয়েছে। তালাকের পর তার মেয়ে অন্যত্র বিয়ে করে সংসার করছেন বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে শরীফের বাবা দুলাল মিয়ার দাবি, ওই নারী তার ছেলের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা নিয়েছেন। তালাক দিতে হলে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তিনি।
নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, হাসপাতালের প্রবেশ সড়কটিতে রোগীদের প্রচুর আনাগোনা থাকে। ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য উভয় পক্ষকে থানায় নেওয়া হয়। বিষয়টি পারিবারিক হওয়ায় ওই গৃহবধূকে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক...
ByDesk ReportOctober 31, 2026হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে সংঘবদ্ধ একটি দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ...
ByDesk ReportOctober 31, 2026চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...
ByDesk ReportNovember 5, 2026যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...
ByDesk ReportNovember 5, 2026যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...
ByDesk ReportNovember 5, 2026গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পরপরই...
ByDesk ReportNovember 5, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment