Home জাতীয় অপরাধ কুমিল্লার দেবিদ্বারের ‘লেডি ডন খ্যাত’ লাইলি মাদকসহ আটক, পাঠানো হলো কারাগারে
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

কুমিল্লার দেবিদ্বারের ‘লেডি ডন খ্যাত’ লাইলি মাদকসহ আটক, পাঠানো হলো কারাগারে

Share
Share

কুমিল্লার দেবিদ্বারের বহুল আলোচিত ও সুপরিচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ব্লাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আদায় এবং দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবিদ্বার পৌরসদরে অবস্থিত তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে দেবিদ্বার থানা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, আটককৃত লাইলি আক্তারের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক ও আর্থিক অপরাধের বহু অভিযোগ রয়েছে। তিনি বিশেষ কৌশলে হানি ট্র্যাপের মাধ্যমে লোকজনকে জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন এবং এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করতেন। এর আগেও হানি ট্র্যাপের মামলায় তিনি গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাস করেন। তবে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও পুরোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযুক্ত লাইলি আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বেও মামলা রয়েছে। নতুন করে উদ্ধার হওয়া মাদকের ঘটনায় দায়েরকৃত মামলায় শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, লাইলির সাথে জড়িত অন্যান্য সহযোগী ও চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটিতে খরচ হয় প্রায় এক-চামচের ১৫ ভাগের এক ভাগ পানি

চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করতে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়, যা এক চামচ পানির প্রায় ১৫ ভাগের এক ভাগ। একই সঙ্গে প্রতিটি প্রশ্নে...

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারত সফরেও এর ব্যতিক্রম হয়নি। পুতিনের সঙ্গে...

Related Articles

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...

পদ্মায় বাল্কহেড থেকে ছিটকে পড়ার দুদিন পর ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

নৌ-ভ্রমণে গিয়ে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় নদীতে ছিটকে...

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই : হাইকোর্ট

কোনো শিক্ষকের কাছ থেকে চাপ সৃষ্টি করে বা জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের কোনো...