Home আঞ্চলিক কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

Share
Share

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের ভাতিজা জুহায়ের আয়মানের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভার সমিতিপাড়া সৈকত এলাকায় মরদেহটি ভেসে আসে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আয়মানসহ তিনজন পর্যটক সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। হঠাৎ স্রোতে ভেসে গেলে উপস্থিত লোকজনের চিৎকারে লাইফগার্ড কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে নামে। এসময় দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন আয়মান। দীর্ঘ তল্লাশি চালিয়েও রাত ১২টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা সমিতিপাড়া সৈকত থেকে আয়মানের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নিহত জুহায়ের আয়মান বগুড়া পৌরসভার কাটনাপাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে। এসএসসি পরীক্ষা শেষ করে পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান বলেন, “একটি আনন্দভ্রমণ যে এভাবে শোকের ঘটনায় পরিণত হলো, তা অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সৈকতে লাল পতাকা উত্তোলিত স্থানে নামা বিপজ্জনক। লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চললে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেসিকে হত্যার হুমকি, ছিল আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাও

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তাঁকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার...

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান

ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রায় ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এ উদ্যোগ বাস্তবায়নে স্বেচ্ছাসেবী...

Related Articles

ইঁদুর ও উইপোকার পেটে কৃষকের ২ লাখ টাকা: স্বর্বস্ব হারিয়ে দিশাহারা পরিবার

স্ত্রী ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় কষ্টার্জিত আয়ের প্রতিটি টাকা একটু একটু...

আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।...

সন্তান জন্মের পর নতুন মায়ের পাতে থাকুক যেসব খাবার

সন্তান জন্মের পর মায়ের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। নবজাতকের যত্নের পাশাপাশি নিজের...

‘ভারতের মাটিতে শেখ হাসিনার হুমকি-ধমকির দায় ভারত এড়াতে পারে না’

ভারতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শেখ হাসিনার হুমকি-ধমকির ঘটনায়...