Home জাতীয় অপরাধ কক্সবাজারে ভাসুর-ভাবি-ননদের পিটুনিতে গৃহবধূর মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কক্সবাজারে ভাসুর-ভাবি-ননদের পিটুনিতে গৃহবধূর মৃত্যু

Share
Share

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাসুর, ভাবি ও ননদের পিটুনিতে সানজিদা (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা এক সন্তানের জননী এবং স্থানীয় আজিম উদ্দিনের স্ত্রী।

স্বামী আজিম উদ্দিন অভিযোগ করে বলেন, শনিবার সকালে তাদের দুই বছরের ছেলে উঠানে মলত্যাগ করলে এ নিয়ে তার স্ত্রী সানজিদার সঙ্গে বড় ভাই হেলাল উদ্দিন ও ভাবি মিনা আক্তারের বাগবিতণ্ডা হয়। পরে হেলাল উদ্দিন, শাহাব উদ্দিন, আলাউদ্দিন, সালাহ উদ্দিন, ভাবি মিনা আক্তার এবং বোন জেয়াসমিন মিলে লাঠিসোটা দিয়ে দম্পতিকে মারধর করে।

তিনি আরও জানান, রবিবার সকালে কাজে যাওয়ার পর স্ত্রী ফোনে জানান, শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধরের চেষ্টা করছে এবং ধারালো কিরিচ দিয়ে ঘরে আঘাত করছে। এরপর ফোনের লাইন কেটে যায়। কিছুক্ষণ পর জানতে পারেন স্থানীয়রা তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেছে। সেখানে পৌঁছে দেখেন, স্ত্রী মারা গেছেন। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতের মা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনার আগে মেয়ে ফোনে কান্নাজড়িত কণ্ঠে জানায়, শ্বশুরবাড়ির লোকজন তাকে মারছে। পরে হাসপাতালে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান।

বাবা মাহমুদুল করিমের অভিযোগ, মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিন বছর আগে মেয়ের বিয়ে হয়েছিল এবং তার দুই বছরের একটি সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে সানজিদার মরদেহ পেকুয়ার মেহেরনামা আবাসন এলাকায় দাফন করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা গা ঢাকা দিয়েছে ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ...

শেখ হাসিনা হয়তো অসুস্থ, তাই মুখ দেখান না : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে বা ভিডিও বার্তায় প্রকাশ্যে না আসার কারণ...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...