Home জাতীয় অপরাধ নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই, যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই, যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২

Share
Share

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রডবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগে যুবদল কর্মী সোলায়মান সুজন (৩৫) ও আবু ছায়েদ (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) রাতে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার সোলায়মান সুজন কবিরহাট উপজেলার মধ্য সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান ওরফে আনন্দ মাস্টারের ছেলে এবং দলীয় পরিচয়ে স্থানীয় যুবদলের কর্মী। অপর আসামি আবু ছায়েদ কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে। পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হবে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, শনিবার (৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাকটি ছিনতাই করে কবিরহাট এলাকায় নিয়ে আসা হয়। খবর পাওয়ার পর অনলাইন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে অবস্থান শনাক্ত করে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় দুই আসামিকে আটক করা হয়।

ঘটনার পর যুবদল কর্মী সোলায়মান সুজনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর
আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দলীয় ভাবমূর্তি রক্ষায় সংগঠনটি দ্রুত পদক্ষেপ নেয়। তবে পুলিশ বলছে, মামলার তদন্তের মাধ্যমে ঘটনার পেছনে অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড নাইট’ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩...

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক...

Related Articles

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন: বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত...

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

রাজশাহীতে গ্রিন টিভির সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সশস্ত্র হামলা

রাজশাহী মহানগরীতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এক সাংবাদিকের ওপর...