Home জাতীয় অপরাধ ওসমান হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

ওসমান হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার

Share
ওসমান হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার
Share

ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান দুই আসামীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হােসন। বনগাঁও সীমান্ত এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে । রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। খবর: পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়।

তথ্যমতে, ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। তদন্তকারীদের মতে, হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেফতারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার কোম্পানি অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।’ এর আগে সিআইসি কর্মকর্তা বলেছিলেন, ঘটনাটি ঘটাতে কোনো অর্থায়ন ছিল কি না তা নির্ধারণের জন্য তদন্ত চলাকালীন সম্ভাব্য কোনো অর্থ স্থানান্তর বা গোপন করা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাদিকে গুলি করার ঘটনার তদন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো চালিয়ে যাচ্ছে, আর আর্থিক গোয়েন্দা কর্তৃপক্ষ এই মামলার সাথে সম্পর্কিত সম্ভাব্য আর্থিক যোগসূত্র এবং লেনদেন পরীক্ষা করছে।

এর আগে হাদি হত্যার ঘটনায় থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। মামলাটি তদন্ত করে ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার বাদী ১৫ জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ষষ্ঠবার পিছিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুর সদর হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ

মো. মাকসুদুর রহমান, শেরপুর লোকবল সংকটে দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর শেরপুর জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)...

নওগাঁর মান্দায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা...

Related Articles

সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিবেদন প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের

ভারতের সীমান্ত কর্তৃপক্ষ মৌলিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে পশ্চিমবঙ্গের মূলত বাঙালি...

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল,...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত...

বিদেশে আটক বেনজীর, এখন নজর প্রত্যর্পণ প্রক্রিয়ায়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে...