Home জাতীয় অপরাধ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় আরও তিন সন্দেহভাজন আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় আরও তিন সন্দেহভাজন আটক

Share
Share

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় তদন্তের পরিধি আরও বিস্তৃত করেছে র‍্যাব। এ ঘটনায় রোববার রাতে আরও তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী রোববার (রাত ৯টা) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের কাছ থেকে ফয়সাল করিমের স্বাক্ষরিত একাধিক চেকবই এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।

আটককৃতরা হলেন—অভিযুক্ত ফয়সাল করিমের শ্যালক শিপু, স্ত্রী সামিয়া এবং মারিয়া। র‍্যাব সূত্র জানায়, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিযুক্তের আর্থিক লেনদেন ও যোগাযোগ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারেন—এমন সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে একজন এবং নারায়ণগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়। অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “এই ঘটনায় আমরা শুধু সরাসরি হামলাকারীদের নয়, বরং অর্থায়ন, পরিকল্পনা ও সহায়তার নেটওয়ার্কও খতিয়ে দেখছি। উদ্ধার করা চেকবই ও ইলেকট্রনিক ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। প্রয়োজন হলে আরও অভিযান পরিচালনা করা হবে।”

র‍্যাব কর্মকর্তারা জানান, হত্যাচেষ্টার ঘটনার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা ছিল কি না, আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে প্ররোচনা বা সহায়তা দেওয়া হয়েছে কি না—এসব বিষয় এখন গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিশেষ করে উদ্ধার করা চেকবইগুলো কোনো সন্দেহজনক লেনদেনের সঙ্গে যুক্ত কি না, তা বিশ্লেষণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

Related Articles

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

;