Home জাতীয় এসএসসির ফল প্রকাশের পদ্ধতি নিয়ে আজ আন্তশিক্ষা বোর্ডের সভা
জাতীয়

এসএসসির ফল প্রকাশের পদ্ধতি নিয়ে আজ আন্তশিক্ষা বোর্ডের সভা

Share
Share

 

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পদ্ধতি চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সভায় বসছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সভা শেষে ফল দেখার পদ্ধতি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বুধবার (৫ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশ ও ফল দেখার পদ্ধতি জানানো হবে। তবে আগের পদ্ধতিই বহাল থাকার সম্ভাবনা রয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুটি সভা অনুষ্ঠিত হবে। একটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এবং অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে। ঢাকা শিক্ষা বোর্ডের সভায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন বিষয়ে আলোচনা হবে।

এর আগে জারি করা এক নোটিশে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্য এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভা বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় ২৬ জুলাই অনুষ্ঠিত ৫৭৩তম সভার কার্যবিবরণী অনুমোদন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-সংক্রান্ত বিষয়, ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেত্রকোণায় লড়ির ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের রামপুর বাজারসংলগ্ন প্রাইম ডিজিটাল কারিগরি কলেজের সামনে বিদ্যুতের খুঁটিবাহী একটি লড়ির...

মাদকের টাকার জন্য ১১ মাসের শিশুকে বিক্রি করেছিলেন বাবা, ২ মাস পর উদ্ধার করল ডিবি

গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড়ের জন্য নিজের ১১ মাস বয়সী শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা...

Related Articles

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু

  নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

‘ছাত্রদল না থাকলে শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’: রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে নিষিদ্ধ কিংবা কোণঠাসা ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে...

;