Home জাতীয় ‘ছাত্রদল না থাকলে শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’: রাশেদ খাঁন
জাতীয়সাম্প্রতিক

‘ছাত্রদল না থাকলে শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’: রাশেদ খাঁন

Share
Share

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে নিষিদ্ধ কিংবা কোণঠাসা ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে ‘গুপ্ত সংগঠন’ বানিয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন ও বিস্ফোরক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের একাংশের এই প্রভাবশালী নেতা ও প্রধানমন্ত্রীর সহকারী প্রশ্ন তুলে বলেন, “ছাত্রলীগের ভয়ে যারা একসময় গোপনে ছিল কিংবা আত্মরক্ষার্থে ছাত্রলীগ সেজে বেঁচে ছিল, তারা কীভাবে আজ ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করার দুঃসাহস দেখায়?”

রাজনৈতিক বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন বলেন, “ছাত্রদল রাজপথে পাহারায় না থাকলে তো ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে। এই সহজ বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?”

জামায়াত-শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি আরও লেখেন, “দেখেন, এরা বিরোধী দলে থাকতেই হিংস্র আচরণে লিপ্ত হয়ে সরকারি দলের লোকজনকে এলাকাছাড়া করতে চায়। ভবিষ্যতে ক্ষমতার মসনদে গেলে এরা সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে কী আচরণ করবে, তা নিশ্চয়ই আর কারও অজানা নয়।”

শিবিরের বর্তমান রাজনৈতিক অবস্থানকে আক্রমণ করে তিনি বলেন, “বিরোধী দল থাকা অবস্থাতেই জামায়াত-শিবির ‘মজলুম’ থেকে ‘জালিমে’ পরিণত হয়েছে। ইতিহাস সাক্ষী, অতীত জালিমের পরিণতি যেমন হয়েছে, নতুন জালিমের পরিণতিও ঠিক আওয়ামী জালিমের মতোই হবে।”

শেষে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশেদ খাঁন বলেন, “এদের সামনে হাতজোড় বা কাঁচুমাচু করে দেশ পরিচালনার কোনো সুযোগ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বলেছিলেন বিএনপিকে একদিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না, জামায়াত-শিবিরও বর্তমানে ঠিক একই পথ অনুসরণ করছে। এখনই শক্ত হাতে এদের লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে এরা আরও বেপরোয়া ও কঠোর হয়ে উঠতে পারে।”

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর)...

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড় অঙ্কের লোকসানের কথা উল্লেখ করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম...

Related Articles

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা...

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের...

;