Home জাতীয় এসএসসিতে এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী: কমলো পাসের হার
জাতীয়রাজনীতিশিক্ষা

এসএসসিতে এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী: কমলো পাসের হার

Share
Share

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সার্বিক ফলাফলে দেখা গেছে, এবারের পরীক্ষায় পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পেরেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অন্যদিকে অকৃতকার্য বা ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। যা বিগত ২০২৫ সালের পাসের হারের তুলনায় ৬.২ শতাংশ কম। উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। পাশাপাশি গত বছরের তুলনায় এবার অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে; গত বছর এই সংখ্যা ছিল ৬ লাখ ৬৬০ জন।

শিক্ষাবোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা পাসের হার কমে যাওয়া এবং বড় সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন। নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরীক্ষার্থীরা শিগগিরই অসন্তোষজনক খাতা পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাঁকে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।...

Related Articles

ইউএনজিএতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায়...

ভেরিফিকেশনের নামে এক হাজার তরুণের স্বপ্ন ধূলিসাৎ: নাহিদ ইসলাম

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক...

;