Home আন্তর্জাতিক ‘এভাবে চিকিৎসা চলতে থাকলে এই মানুষগুলো আমাকে মেরে ফেলবে ’: শেষ আকুতির পর মা ও নবজাতকের করুণ মৃত্যু
আন্তর্জাতিকসাম্প্রতিক

‘এভাবে চিকিৎসা চলতে থাকলে এই মানুষগুলো আমাকে মেরে ফেলবে ’: শেষ আকুতির পর মা ও নবজাতকের করুণ মৃত্যু

Share
Share

‘এভাবে চিকিৎসা চলতে থাকলে এই মানুষগুলো আমাকে মেরে ফেলবে’-সরকারি হাসপাতালের ওয়ার্ডে চরম যন্ত্রণায় স্বজনদের কাছে আকুতি জানিয়েছিলেন ২৫ বছর বয়সী প্রসূতি কল্পনা মিশ্র। তবে স্বজনদের কোলে ফিরে যাওয়ার সেই আকুতি আর পূরণ হয়নি। প্রথম সন্তানের মুখ দেখার পর পরই মারা গেছেন সেই তরুণী, বাঁচানো যায়নি তাঁর সদ্যজাত শিশুকেও।

ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার হাতওয়া এলাকার এই হৃদয়বিদারক ঘটনা ও মৃত্যুর পূর্বে ধারণ করা প্রসূতির আকুতির ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। পরিবারের অভিযোগ, সময়মতো উপযুক্ত চিকিৎসা না দেওয়া এবং দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের চরম অবহেলার কারণেই মা ও শিশু দুজনকেই প্রাণ হারাতে হয়েছে। প্রথম সন্তানের অপেক্ষায় থাকা কল্পনাকে মঙ্গলবার (২৫ আগস্ট) হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার (২৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। অবহেলার কারণে এক একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিহতের বাবা রামশরণ মিশ্র।

ঘটনার পর পর প্রসূতি ও নবজাতকের মৃত্যুর খবরে স্বজনদের শোক বিক্ষোভে রূপ নেয় এবং দায়ীদের শাস্তির দাবিতে হাসপাতালের সামনে চার ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ স্থানীয়রা। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে দায়িত্বরত দুই নার্সিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি।এই মর্মান্তিক ঘটনাটি এমন এক সময়ে প্রকাশ্যে এল যখন রাজ্য সরকারের নিজস্ব পরিসংখ্যানেই চিকিৎসা খাতের বেহাল দশা স্পষ্ট। সরকারি হিসেব অনুযায়ী, মধ্যপ্রদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের ৭২ শতাংশ এবং মেডিকেল অফিসারের ৪১ শতাংশ পদই ফাঁকা রয়েছে, যার সরাসরি বলি হচ্ছেন সাধারণ রোগীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

সাগর-রুনি হত্যায় জড়িত সাবেক গোয়েন্দা প্রধান

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ তদন্তে নতুন...

সাগর-রুনি হত্যা তদন্তে উঠে এলো এক বিনোদন কর্মীর নাম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন সূত্র...

চীনের সঙ্গে শিগগিরই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপে যাচ্ছে বাংলাদেশ

চীনের সঙ্গে শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে...

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

দেশে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ...