Home জাতীয় দীর্ঘ সাড়ে ৫ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
জাতীয়সাম্প্রতিক

দীর্ঘ সাড়ে ৫ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

Share
Share

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় টানা চিকিৎসা গ্রহণ শেষে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

রবিবার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাঁর দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী শরীর অনেকটা সুস্থ হওয়ায় আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় অবতরণ করবেন বিএনপির এই শীর্ষনেতা।

উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের মুহূর্তে হঠাৎ অসুস্থ ও সংজ্ঞাহীন হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় জরুরিভিত্তিতে মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার পরিচালনা করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের সুনির্দিষ্ট পরামর্শে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গত ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শক্রমে তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছিল।

দীর্ঘ চিকিৎসাধীন অবস্থার মধ্যেই গত ১ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নিযুক্ত হন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের খবরে স্বস্তি প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও অনুসারীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও...

Related Articles

বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান

বিশ্ব চলচ্চিত্রশিল্পে হলিউড ও বলিউডের শক্তিশালী বলয়ের পাশাপাশি স্থান করে নিয়েছেন বিভিন্ন...

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ড: হাসপাতালের হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

নয়ডায় নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের দম্পতি ও তাদের তিন শিশুসন্তানের...

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় ১২ তীর্থযাত্রী নিহত, আহত বহু

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গালিওর জেলায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মাতা মন্দিরের বাইরে এক...

;