Home Health উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
Healthজাতীয়বিএনপিরাজনীতি

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। বিএনপির বিশ্বস্ত সূত্র বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারও এয়ার অ্যাম্বুলেন্সে সহযোগিতা দিতে প্রস্তুত ।

একই সময়ে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে উপস্থিত হয়েছে। ডা. Cai Jianfang-এর নেতৃত্বে প্রথমে চার সদস্যের দল খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে আরও দুই চিকিৎসক যোগ হওয়ায় টিমটি বর্তমানে ছয় সদস্যের।

গত রোববার রাতে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের পর বাসায় ফেরার সময় তার অসুস্থতা শুরু হয় এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় আক্রান্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে শোরুম ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...