Home জাতীয় উগ্রবাদী নাশকতা পরিকল্পনায় সতর্ক সিটিটিসি, নিরাপত্তা জোরদার
জাতীয়

উগ্রবাদী নাশকতা পরিকল্পনায় সতর্ক সিটিটিসি, নিরাপত্তা জোরদার

Share
Share

দেশে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে এ পরিস্থিতি নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

শনিবার (২৫ এপ্রিল) সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদনে নিষিদ্ধ সংগঠনের এক সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে নজরদারি বাড়ানো হয়।

গোয়েন্দা তথ্যানুযায়ী, এই চক্রটি রাজধানীর জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বোমা হামলা বা দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণের পরিকল্পনা করছে বলে সন্দেহ করা হচ্ছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার মতো ঝুঁকিপূর্ণ পরিকল্পনাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ব্যক্তিকে দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কঠোর নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসমাগমস্থল ও বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি থাকলেও সিটিটিসি এবং অন্যান্য বিশেষায়িত ইউনিট সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ। একই সঙ্গে সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার পর তাঁর লাশ...

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে দিনের দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Related Articles

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে...

রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়কের পরিচ্ছন্নতার পরিস্থিতি সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি...

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের...

‘হামলার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’: অভিযোগ সারজিস আলমের

  সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়...