Home আন্তর্জাতিক ইসরায়েলি ড্রোন হামলায় আল-জাজিরার সাংবাদিক নিহত
আন্তর্জাতিক

ইসরায়েলি ড্রোন হামলায় আল-জাজিরার সাংবাদিক নিহত

Share
Share

অবরুদ্ধ গাজা উপত্যকায় দায়িত্ব পালনকালে ইসরায়েলি ড্রোন হামলায় মোহাম্মদ উইশাহ নামে আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা মুবাশ্বেরের গাজা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৮ এপ্রিল)গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা আল-রাশিদ সড়কে এই বর্বরোচিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মোহাম্মদ ওয়াইশাহর চলন্ত গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী নিখুঁত নিশানায় ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার সাথে সাথেই গাড়িটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের পর এক শোকবার্তায় আল-জাজিরা নেটওয়ার্ক ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। তারা আরও উল্লেখ করেছে যে, এটি মূলত সত্যের কণ্ঠরোধ করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।

গাজা  সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা কমিটি (CPJ) এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) বারবার গাজায় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও সাংবাদিকদের ওপর এমন লক্ষ্যভেদী হামলা আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ওপর চাপ আরও বাড়িয়ে দেবে। এই ঘটনা গাজা য় কর্মরত সাংবাদিকদের জীবনের চরম ঝুঁকিকে আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচিত করল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

Related Articles

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...