Home আন্তর্জাতিক ইসরায়েলকে ক্ষমা চাইতে বললো কাতার
আন্তর্জাতিক

ইসরায়েলকে ক্ষমা চাইতে বললো কাতার

Share
Share

গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় ফেরার আগে দোহায় কাতারি নিরাপত্তা কর্মকর্তার ওপর ইসরায়েলের হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে—এমন শর্ত দিয়েছে কাতার। অন্যথায় দোহা আর কোনো ধরনের মধ্যস্থতা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ।

বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, দোহায় এক বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ দাবি তোলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সামনে। পরবর্তীতে এই প্রসঙ্গ নিয়ে রুবিওর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার আলোচনায় বসেন।

এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, কাতার ইসরায়েলের কাছ থেকে এমন একধরনের ক্ষমাপ্রার্থনা মেনে নিতে পারে, যেখানে কেবল নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ থাকবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে।

মার্কিন প্রশাসনের মতে, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির মতো জটিল বিষয়ে কাতারের মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার তেল আবিব ও দোহা উভয়ের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, যাতে উত্তেজনা প্রশমিত হয়ে আলোচনার নতুন পথ খুলে যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’—এমন বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি। বুধবার (১১...

মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

চট্টগ্রামে রমজান মাসে মসজিদে ইতেকাফ পালনরত অবস্থায় এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক...

Related Articles

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত: নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন...

এফবিআইয়ের সতর্কবার্তা: ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো...

ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ

রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্তকে ঘিরে ইসরায়েলের...