Home আন্তর্জাতিক ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ
আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ

Share
ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ
Share

রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্তকে ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।

বুধবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, পূর্ব জেরুজালেমের পুরোনো শহর ও বিভিন্ন উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। দেশগুলোর মতে, রমজানের মতো পবিত্র সময়ে আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক।

যৌথ বিবৃতিতে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি ও মুসল্লিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপেরও কড়া সমালোচনা করা হয়। এতে আরও বলা হয়, দখলকৃত জেরুজালেম কিংবা সেখানে অবস্থিত ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। আল-আকসা মসজিদের পুরো এলাকা মুসলমানদের জন্য নির্ধারিত বলেও উল্লেখ করা হয়।

এছাড়া বিবৃতিতে আল-আকসা মসজিদের প্রশাসনিক দায়িত্বের বিষয়টিও তুলে ধরা হয়। সেখানে বলা হয়, মসজিদটির তত্ত্বাবধান ও পরিচালনার আইনগত দায়িত্ব জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ বিভাগের ওপর ন্যস্ত।

পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবিলম্বে আল-আকসা মসজিদের ফটক খুলে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জেরুজালেমের পুরোনো শহরে প্রবেশের ওপর আরোপিত সব বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়, যাতে মুসল্লিরা বাধাহীনভাবে নামাজ আদায় করতে পারেন। পরিস্থিতি সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপও কামনা করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত পদক্ষেপ হিসেবে এসব সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তকে ফিলিস্তিনিদের ধর্মীয় ও নাগরিক অধিকারের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। হামাসও আল-আকসা বন্ধ রাখাকে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন এবং একটি বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

গণমাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

লোডশেডিংয়ে বিপর্যস্ত কুয়াকাটা, মুখ থুবড়ে পড়ছে পর্যটন ব্যবসা

  সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্যের জন্য পরিচিত কুয়াকাটা সমুদ্রসৈকতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। তবে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম...

Related Articles

দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ: গুদামে ভয়াবহ আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে পরপর সাতটি শক্তিশালী বিস্ফোরণের...

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক পণ্যবাহী...

স্পেনে ভয়াবহ দাবানল : কোটি টাকার অনুদান দিয়েছেন লিওনেল মেসি

স্পেনের রাজধানী মাদ্রিদের বিস্তৃত এলাকা জুড়ে ভয়াবহ দাবানলের ঘটনায় গভীর সমবেদনা ও...

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস: প্রাণহানি ৭

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার মধ্যাঞ্চল।...