Home আন্তর্জাতিক ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতিতে কালই বৈঠকের সম্ভাবনা: মধ্যস্থতায় তিন দেশ
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতিতে কালই বৈঠকের সম্ভাবনা: মধ্যস্থতায় তিন দেশ

Share
Share

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিধ্বংসী যুদ্ধ অবসানে এক চূড়ান্ত কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যেই উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তাদের একটি আলোচনার টেবিলে বসানোর জোর প্রচেষ্টা চালাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগকে সমর্থন জানালেও উভয় পক্ষের মৌলিক দাবির মধ্যে বিশাল ফারাক বিদ্যমান।

জানা গেছে, যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের কাছে ১৫ দফার একটি বিস্তারিত পরিকল্পনা পাঠিয়েছে। এই প্রস্তাবের মূল অংশ ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী কঠোর দাবিগুলোর ওপর ভিত্তি করে তৈরি। তবে তেহরান এই প্রস্তাবকে শুরুতেই বিদ্রূপ করেছে। ইরানের এক সামরিক মুখপাত্র ওয়াশিংটনকে কটাক্ষ করে বলেছেন, “কৌশলগত পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্র এখন নিজেদের সঙ্গেই আলোচনা করছে।”

এদিকে, ট্রাম্পের এই দ্রুত সমঝোতার আগ্রহে গভীর উদ্বেগ প্রকাশ করেছে উপসাগরীয় আরব মিত্ররা। কূটনৈতিক সূত্রমতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা ইরানকে সামরিকভাবে যথেষ্ট দুর্বল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পের ওপর প্রবল চাপ সৃষ্টি করছেন। তাদের আশঙ্কা, তড়িঘড়ি করা কোনো চুক্তি তেহরানকে আঞ্চলিকভাবে আরও শক্তিশালী করে তুলতে পারে।

সংঘাতের ময়দানে উত্তেজনা এখনো তুঙ্গে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, তারা এলিট ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৩ হাজার সেন সদস্যকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের পরিকল্পনা করছে। যদিও ইরানের মূল ভূখণ্ডে সরাসরি সেনা পাঠানোর বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, সংঘাতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি উপসাগরীয় স্থাপনা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।এই কূটনৈতিক ডামাডোলের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের নিচে নেমে এসেছে।
রাজনৈতিকভাবেও ট্রাম্প নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন; ইরানে তার সামরিক অভিযান সীমিত করার তৃতীয় প্রচেষ্টাও মার্কিন সিনেটে নাকচ হয়ে গেছে, যা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে আরও আইনি শক্তি জোগাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

নতুন নেতৃত্বে ডিএসএসএ-ইউকে, চেয়ারম্যানকে অভিনন্দন

যুক্তরাজ্যভিত্তিক ডাকসিন সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএসএ)-ইউকের নবনির্বাচিত চেয়ারম্যান ও নতুন ব্যবস্থাপনা কমিটিকে...

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রাশিয়া

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক...

ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড...

ইরানের মিনাবে হামলার শিকার স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আইআরজিসি কমান্ডারের প্রয়াত স্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরে সাম্প্রতিক হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়টি দেশটির ইসলামি...

;