Home আন্তর্জাতিক ইরানে ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি, দেশজুড়ে উত্তেজনা চরমে
আন্তর্জাতিক

ইরানে ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি, দেশজুড়ে উত্তেজনা চরমে

Share
Share

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি সতর্ক করে বলেছে, এই সীমা অতিক্রম করা হলে কঠোর জবাব দেওয়া হবে।

শনিবার (১০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন, জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্থাপনা রক্ষা তাদের জন্য অগ্রাধিকার, এবং এসব বিষয়ে কোনো আপস করা হবে না।

রিয়ালের দরপতন, নিত্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রথমে অর্থনৈতিক দাবিতে শুরু হলেও ধীরে ধীরে তা রাজনৈতিক অসন্তোষে রূপ নেয়।
এই প্রেক্ষাপটে আইআরজিসি দাবি করেছে, গত দুই রাতে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে, যাতে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

পশ্চিম ইরান থেকে রয়টার্সকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, বিভিন্ন এলাকায় আইআরজিসির সদস্য মোতায়েন করা হয়েছে এবং কোথাও কোথাও গুলি চালানোর ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এখনও ইন্টারনেট ও টেলিযোগাযোগ সীমিত রেখেছে।

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের নেতৃত্বকে নতুন করে সতর্ক করেন। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন,“যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে।”

ইরান সরকার অবশ্য এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানি রয়েছে বলে অভিযোগ করছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় ডজনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বিবিসির সর্বশেষ হিসাবে, দেশজুড়ে বিক্ষোভে মোট ৬২ জনের মৃত্যু হয়েছে— এর মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে।

ইরানের পরিস্থিতি এখন এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে— যেখানে অর্থনৈতিক ক্ষোভ, রাজনৈতিক অসন্তোষ ও কঠোর সামরিক অবস্থানের সংঘাতে দেশটি গভীর সংকটে নিমজ্জিত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

এফবিআইয়ের সতর্কবার্তা: ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সংস্থাটির একটি স্মারকলিপিতে...

Related Articles

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...