Home আন্তর্জাতিক ইরানকে চুক্তিতে রাজি না হলে আরও হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক

ইরানকে চুক্তিতে রাজি না হলে আরও হামলার হুমকি ট্রাম্পের

Share
Share

ইরানকে নতুন চুক্তিতে রাজি করাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুসহ অবকাঠামো লক্ষ্য করে আরও হামলা চালানো হবে।

বুধবার (১৫ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কঠোর হামলা চালাচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় সামরিক অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, তাঁর নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব অভিযান চলবে।

জ্বালানি স্থাপনায় হামলার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, সেগুলোকে এখনো লক্ষ্যবস্তু করা হয়নি। তবে পরিস্থিতির পরিবর্তন না হলে সেগুলোতেও হামলা চালানো হতে পারে।

ট্রাম্প আরও দাবি করেন, আগামী কয়েক দিন হামলার তীব্রতা আরও বাড়বে। তাঁর ভাষ্য, ইরান আলোচনার টেবিলে না এলে দেশটির গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে অভিযান চালানো হবে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, নতুন একটি চুক্তি করা ছাড়া ইরানের সামনে অন্য কোনো পথ খোলা নেই। তিনি জানান, সাক্ষাৎকার দেওয়ার প্রায় এক ঘণ্টা আগেও মার্কিন প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁর ভাষ্য, ইরান চুক্তি করতে আগ্রহী। অন্যথায় দেশটির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চায় এই নৌপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকুক। তিনি জানান, আগে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচলে ফি আরোপের কথা বিবেচনা করা হলেও উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগের আগ্রহের কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি আনতে শক্তি প্রদর্শনই কার্যকর উপায়। তাঁর দাবি, দুই দিন আগেও একটি সম্ভাব্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল। তবে শেষ মুহূর্তে ইরান সেখান থেকে সরে আসে।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করে দিতে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সামরিক উড়োজাহাজ মোতায়েনের কথাও জানায় সংস্থাটি।

তবে এসব দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের...

লোডশেডিংয়ে ক্ষুব্ধ, বিদ্যুৎ কর্মকর্তাকে ‘হনুমান চালিসা’ হাতে শপথ করালেন গ্রামবাসী

টানা লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার...

মার্কিন নৌ অবরোধের মুখেই সাড়ে ৭ বিলিয়ন ডলারের তেল রাজস্ব আয় ইরানের

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) অর্জিত...

জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২৭

জিম্বাবুয়েতে একটি যাত্রীবাহী মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন...