Home আঞ্চলিক ধর্মমন্ত্রীর উদ্যোগে বদলে যাচ্ছে মুরাদনগরের যোগাযোগ ব্যবস্থা, শুরু হলো পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের কাজ
আঞ্চলিক

ধর্মমন্ত্রীর উদ্যোগে বদলে যাচ্ছে মুরাদনগরের যোগাযোগ ব্যবস্থা, শুরু হলো পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের কাজ

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা 


কুমিল্লার মুরাদনগর উপজেলার বহুল প্রতীক্ষিত পান্নারপুল–কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির কারণে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

বুধবার (১৫ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী রাসেল।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে উন্নয়নকাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আলমগীর হোসেন, যুবদলের সদস্য মাসুম মুন্সি, বিএনপি নেতা শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, ‘সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান নিশ্চিত করে শেষ করা হবে।’

সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, সড়কটির উন্নয়নকাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান

ভারত থেকে সরকারিভাবে (জিটুজি) আমদানি করা চাল প্রাথমিক পরীক্ষায় খাবার উপযোগী ঘোষণা করা হলেও পরবর্তী পরীক্ষায় এতে পাওয়া গেছে বিষাক্ত উপাদান আফলাটক্সিন। চট্টগ্রামের...

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো তিনিও বিনাবিচারে কারাবরণ করেছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম। নিজের কারাবাসের ইতিহাস...

Related Articles

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভাই-বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক...

দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার...

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

;