Home আঞ্চলিক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা, আজীবন মুখপাত্র ওসমান হাদি
আঞ্চলিকজাতীয়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা, আজীবন মুখপাত্র ওসমান হাদি

Share
Share

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল জাবের নতুন আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম তুমা সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। একই সাধারণ সভায় জুলাই অভ্যুত্থানের বীর শহীদ ওসমান হাদিকে সংগঠনটির ‘আজীবন মুখপাত্র’ হিসেবে এক ঐতিহাসিক ও সম্মানসূচক ঘোষণা দেওয়া হয়।

সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব দায়িত্ব গ্রহণের পর পরই সংগঠনের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালীকরণ ও চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ৮ সদস্যের একটি আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ করেন।

ঘোষিত আংশিক কমিটিতে আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম তুমা ছাড়াও গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন- সাংগঠনিক সম্পাদক পদে রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক পদে শোহাইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক পদে রায়হান আহমেদ, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে নাঈম ইবনে জাহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান মিসবাহ।

এছাড়া ইনকিলাব মঞ্চের সাংগঠনিক পরিধি সম্প্রসারণ এবং যোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলাদা একটি ‘সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। ৬ সদস্যবিশিষ্ট এই সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাবিরকে এবং সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মামুনুর রহমান আদনানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিন শাহরাজ।

নবনির্বাচিত নেতৃত্ব জানান, দ্রুততম সময়ের মধ্যে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে নতুন উদ্যমে এগিয়ে নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমকে (১৩) আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়ে থাকতে...

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

Related Articles

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম...

বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের...

অপ্রতিম হত্যাকাণ্ডে লজ্জিত ও অনুতপ্ত: কুমিল্লা-৬ আসনের এমপি

‘আমি ক্ষমাপ্রার্থী। এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি লজ্জিত ও অনুতপ্ত। আমাদের...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি...

;