Home সাম্প্রতিক আবারও চট্টগ্রামে জাহাজভাঙা ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু
সাম্প্রতিক

আবারও চট্টগ্রামে জাহাজভাঙা ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

Share
Share

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত ১৬ আগস্ট ইয়ার্ডে কাজ করার সময় ভারী লোহার আঘাতে গুরুতর আহত হন তিনি।

নিহত আলাউদ্দিন সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা।

জানা গেছে, সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় গত ১৬ আগস্ট ভারী লোহার আঘাতে গুরুতর আহত হন আলাউদ্দিন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বারাকার ইয়ার্ডে কাজ করার সময় আহত আলাউদ্দিন এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

;