Home আন্তর্জাতিক আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান
আন্তর্জাতিক

আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান

Share
Share

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০৫ টন মানবিক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: জিও নিউজ।

ইসহাক দার জানান, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোন আলাপের পর এ পদক্ষেপ নেয় পাকিস্তান। ত্রাণ চালানে রয়েছে খাদ্যপণ্য, ওষুধ, তাঁবু, কম্বল ও বাবল ম্যাট।

এক্স (সাবেক টুইটার)-এ পোস্টে দার লিখেছেন, “ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক ও দোয়া জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে পাকিস্তান সবসময় আফগান ভাইদের পাশে থাকবে।”

গত ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তালেবান কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যমতে, এতে ১ হাজার ৪৬৯ জন নিহত এবং ৩ হাজার ৭০০-এর বেশি আহত হয়েছেন। এটি কয়েক দশকের মধ্যে দেশটিতে অন্যতম ভয়াবহ ভূমিকম্প।

এদিকে ভূমিকম্পের কয়েকদিন পরও পূর্ব আফগানিস্তানের দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র ভঙ্গ করায় তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার...

‘হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশ্বাস করতেন না। এ কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে তাঁদের ফোনকল...

Related Articles

‘হরমুজ প্রণালি নিয়ে পিছু হটবে না ইরান’: কড়া হুঁশিয়ারি আয়াতুল্লাহ লারিজানির

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হরমুজ প্রণালি নিয়ে কোনো অবস্থাতেই আপস বা...

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: ১৩ জনের বাড়িই নওগাঁয়

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন...

সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি...