Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক, সরকারের সঙ্গে হতে পারে বৈঠক
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক, সরকারের সঙ্গে হতে পারে বৈঠক

Share
Share

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আবারও উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। হাজারো শিক্ষার্থী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। স্থানীয় ছাত্র সংগঠনগুলো জানায়, সরকারের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক না হওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।

এর আগে গত সপ্তাহে দেশটিতে হওয়া ব্যাপক আন্দোলনে অন্তত ১০ জন নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছিলেন। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তোলে, পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ওই সহিংসতার পর সরকার ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত সপ্তাহের আন্দোলন মূলত পুলিশি সহিংসতা ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের বিরুদ্ধে শুরু হয়। এতে ছাত্র, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো নেতৃত্ব দেয়। বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়ি চাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যুর ঘটনাও আন্দোলনকে ছড়িয়ে দেয় ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে এ ঘটনায় অস্থিতিশীলতা বাড়তে থাকে। বিক্ষোভ চলাকালে সহিংসতা ও লুটপাটের ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ডেপুটি হাউস স্পিকার শিক্ষার্থীদের বৃহস্পতিবার সরকারের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন। তবে বেম সি নেতা মুজাম্মিল ইহসান জানিয়েছেন, এই আমন্ত্রণের তেমন কোনো গুরুত্ব নেই, কারণ সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা কমে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র ভঙ্গ করায় তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার...

‘হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশ্বাস করতেন না। এ কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে তাঁদের ফোনকল...

Related Articles

‘হরমুজ প্রণালি নিয়ে পিছু হটবে না ইরান’: কড়া হুঁশিয়ারি আয়াতুল্লাহ লারিজানির

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হরমুজ প্রণালি নিয়ে কোনো অবস্থাতেই আপস বা...

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: ১৩ জনের বাড়িই নওগাঁয়

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন...

সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি...