Home আন্তর্জাতিক আর্জেন্টিনার সাল্টায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

আর্জেন্টিনার সাল্টায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

Share
Share

আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাল্টা প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর: রয়টার্স।

ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯২ কিলোমিটার গভীরে। গভীরের কারণে ঝাঁকুনি তুলনামূলকভাবে কম অনুভূত হলেও সাল্টার পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলেও কম্পন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিরও তথ্য মেলেনি।

এর আগে গত মে মাসে আর্জেন্টিনা ও চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যা আতঙ্ক ছড়িয়ে দেয়।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, আর্জেন্টিনায় বড় ধরনের ভূমিকম্প তুলনামূলকভাবে বিরল হলেও দেশটির পশ্চিমাঞ্চল, বিশেষ করে আন্দিজ পর্বতমালা অঞ্চল, সবসময় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। কারণ এই অঞ্চলটি নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র ভঙ্গ করায় তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার...

‘হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশ্বাস করতেন না। এ কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে তাঁদের ফোনকল...

Related Articles

‘হরমুজ প্রণালি নিয়ে পিছু হটবে না ইরান’: কড়া হুঁশিয়ারি আয়াতুল্লাহ লারিজানির

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হরমুজ প্রণালি নিয়ে কোনো অবস্থাতেই আপস বা...

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: ১৩ জনের বাড়িই নওগাঁয়

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন...

সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি...