Home জাতীয় আজানের মধুর সুরে মুগ্ধ : ইউক্রেনীয় তরুণীর ইসলাম গ্রহণের গল্প
জাতীয়

আজানের মধুর সুরে মুগ্ধ : ইউক্রেনীয় তরুণীর ইসলাম গ্রহণের গল্প

Share
Share

আজানের হৃদয়স্পর্শী ধ্বনিতে মুগ্ধ হয়ে অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইউক্রেনের নাগরিক আনাস্তাসিয়া পড্রেজোভা। দীর্ঘ অনুসন্ধান, গবেষণা ও অভিজ্ঞতার পর পবিত্র কালেমা শাহাদাহ পাঠ করে তিনি মুসলমান হন।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ইউক্রেন থেকে তুরস্কে ঘুরতে গিয়ে প্রথমবারের মতো মসজিদের আজান শোনার সুযোগ হয় আনাস্তাসিয়ার। আজানের সুর তার হৃদয়ে এক গভীর প্রশান্তি এনে দেয় এবং ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহের সূচনা ঘটে।

ছুটি শেষে নিজ দেশ ইউক্রেনে ফিরে গেলেও তুরস্ক সফরের অভিজ্ঞতা তার মনে রেখাপাত করে। সেই সফরে পরিচিত হওয়া এক তুর্কি তরুণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি তিনি ইন্টারনেটে ইসলাম ধর্ম নিয়ে বিস্তারিত গবেষণা শুরু করেন। পরবর্তীতে ইউক্রেনে সামরিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি শুরু হলে তিনি সার্বিক বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবার সুযোগ পান।

পড়াশোনা ও চাকরির সুবাদে আনাস্তাসিয়া পরবর্তী সময়ে নিজ দেশের অন্য একটি শহরে পাড়ি জমান। সেখানে তার কর্মস্থলে একাধিক মুসলিম সহকর্মীর সান্নিধ্য পান তিনি।

ইসলাম ও মুসলমানদের জীবনযাপন সম্পর্কে নানা প্রশ্ন করে তিনি নিজের সংশয় ও কৌতূহল দূর করতেন। বিশেষ করে রমজান মাসে সহকর্মীদের সঙ্গে ইফতারের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও ধর্মীয় আবহ তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
অবশেষে সত্যের সন্ধান পেয়ে ও ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে আনাস্তাসিয়া পড্রেজোভা ইসলাম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং আনুষ্ঠানিকভাবে কালেমায়ে শাহাদাহ পাঠ করে শান্তির ধর্মে দীক্ষিত হন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে লটারির পরিবর্তে...

Related Articles

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও: বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও...

আমাদের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দেশের বেশিরভাগ সরকারি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির কঠোর সমালোচনা করে চরম ক্ষোভ...

জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন কর্নেল মতিউর: তদন্ত সংস্থাকে মোজাফফর

১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে...