Home সাম্প্রতিক ‘আইফোনের জন্যই এ হত্যা’
সাম্প্রতিক

‘আইফোনের জন্যই এ হত্যা’

Share
Share

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেছেন, “আমরা অনেকটা নিশ্চিত আইফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে।”

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর তার মরদেহ পাওয়া যায়।

অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয় অপ্রতীম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

নিখোঁজের পর অপ্রতীমের সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা করে পুলিশ। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শনিবার বিকেল ৩টার দিকে তদন্তের স্বার্থে তুহিন নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। কুমিল্লার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, অপ্রতীম বাসা থেকে বের হওয়ার পর সিসিটিভি ফুটেজে তার সঙ্গে তুহিনকে দেখা যায়। ফুটেজে দুজনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় প্রায় এক ঘণ্টা অবস্থান করতে দেখা গেছে। পরে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়।

এ ছাড়া নিখোঁজের দিন অপ্রতীমের সঙ্গে তুহিনের মেসেজ আদান-প্রদানের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মৃত্যুর পেছনে আইফোন নেওয়ার উদ্দেশ্য ছিল কি না এবং ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতাদের সাক্ষাৎ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময়...

বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান...

Related Articles

নামাজ পড়তে বের হয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ

রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু...

‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার...

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত আলী, অতঃপর…

রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে...

অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক

কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের একদিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমের (১৩) মরদেহ...