Home সাম্প্রতিক কি হয়েছিল অপ্রত্যিমের সঙ্গে? নিখোঁজের একদিন পর জঙ্গলে অপ্রতিমের লাশ
সাম্প্রতিক

কি হয়েছিল অপ্রত্যিমের সঙ্গে? নিখোঁজের একদিন পর জঙ্গলে অপ্রতিমের লাশ

Share
Share

কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের একদিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

নিখোঁজের পর অপ্রতিমকে উদ্ধারে স্বজনদের পাশাপাশি পুলিশও তৎপরতা শুরু করে। তার সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা করার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছিল।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা : ক্ষুব্ধ এলাকাবাসীর হা’ম’লা’য় প্রধান আ’সা’মির বাড়িঘর তছনছ

পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলিকে (১০) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে...

গাছে ঝুলছিল সালোয়ার পরা স্বামীর ম’র’দে’হ, সাথে বাঁধা ছিল অ’র্ধ’ন’গ্ন স্ত্রীর লা’শ

ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে জঙ্গলে জ্বালানি কাঠ কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর এক দম্পতির রহস্যজনক ও বীভৎস মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধারকালে...

Related Articles

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার দুপুরে...

বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতীমের মা

‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমি কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি...

‘আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না’

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে টাকা গণনার সময়...

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত...